ডেভেলপার API
WordPress হলে প্লাগইনই যথেষ্ট। নিজস্ব PHP, Laravel, CodeIgniter, Node.js, Python বা অন্য যেকোনো সাইট এই API দিয়ে যুক্ত হয় — খবর প্রকাশ হলেই আপনার ডিজাইনে ফটোকার্ড আর ফেসবুক পেজে পোস্ট।
১. শুরু
১) প্রতিষ্ঠান সেটআপ → ওয়েবসাইট → "নিজস্ব PHP সাইট" অংশে সাইটের ঠিকানা দিয়ে API কী নিন (একবারই দেখানো হয়, গোপন রাখুন)। ২) প্রতিষ্ঠান সেটআপে লোগো আর ফেসবুক পেজ যুক্ত করুন, মেকারে পছন্দের ডিজাইনে ⭐ দিন।
| বিষয় | মান |
|---|---|
| ঠিকানা | https://photocardbd.com/news-card/wp-api?action=… |
| পদ্ধতি | POST (form-data বা x-www-form-urlencoded) |
| পরিচয় | হেডার Authorization: Bearer API_কী (না পারলে ফর্মে token) |
| উত্তর | JSON — সবসময় ok (true/false), ভুল হলে message আর code |
২. খবর প্রকাশ → ফটোকার্ড → ফেসবুক
খবর সেভ/প্রকাশের পর একবার action=job ডাকুন। কার্ড আঁকা ও ফেসবুকে পোস্ট আমাদের দিক থেকে নিজে থেকেই হয় (সাধারণত ১–৩ মিনিটে) — আপনার সাইটে আর কিছু লাগে না। লিংক কমেন্টে যায় (প্রতিষ্ঠান সেটআপে বদলানো যায়)।
| ফিল্ড | বিবরণ | |
|---|---|---|
headline | দরকারি | খবরের শিরোনাম |
image_url | দরকারি | খবরের ছবির পূর্ণ লিংক (https) |
post_url | প্রস্তাবিত | খবরের লিংক — কমেন্ট/ক্যাপশনে যাবে |
ext_id | প্রস্তাবিত | আপনার খবরের আইডি — একই খবরে দুইবার কার্ড হয় না |
category | ঐচ্ছিক | বিভাগ (যেমন খেলা) — কার্ডে বসে |
fb | ঐচ্ছিক | 0 দিলে শুধু কার্ড, ফেসবুকে নয় (ডিফল্ট ১) |
<?php
$ch = curl_init('https://photocardbd.com/news-card/wp-api?action=job');
curl_setopt_array($ch, [CURLOPT_POST => true, CURLOPT_RETURNTRANSFER => true,
CURLOPT_HTTPHEADER => ['Authorization: Bearer ' . $PCBD_API_KEY],
CURLOPT_POSTFIELDS => ['ext_id' => $news_id, 'headline' => $title, 'post_url' => $news_url,
'image_url' => $image_url, 'category' => $category]]);
$res = json_decode(curl_exec($ch), true); // $res['ok'], $res['job']['id']const res = await fetch('https://photocardbd.com/news-card/wp-api?action=job', {
method: 'POST',
headers: { Authorization: 'Bearer ' + process.env.PCBD_API_KEY },
body: new URLSearchParams({ ext_id: String(news.id), headline: news.title, post_url: news.url,
image_url: news.image, category: news.category })
}).then(r => r.json());import requests
r = requests.post('https://photocardbd.com/news-card/wp-api?action=job',
headers={'Authorization': 'Bearer ' + PCBD_API_KEY},
data={'ext_id': news_id, 'headline': title, 'post_url': url, 'image_url': image, 'category': category},
timeout=20).json()curl -X POST 'https://photocardbd.com/news-card/wp-api?action=job' \
-H 'Authorization: Bearer API_KEY' \
-d ext_id=123 -d 'headline=খবরের শিরোনাম' \
-d post_url=https://example.com/news/123 -d image_url=https://example.com/img.jpgউত্তর
{"ok":true,"job":{"id":512,"ext_id":"123","status":"queued","fb":1,"fb_url":"","message":""},"note":""} status: queued → working → done (fb_url থাকে) / failed (message-এ কারণ)। ভুলের code: auth (কী ভুল), limit (প্যাকেজের কার্ড শেষ), rate (দিনে ৩০০-র বেশি), headline।
৩. অন্যান্য
| action | কাজ |
|---|---|
status | অ্যাকাউন্ট: প্যাকেজ, বাকি কার্ড, যুক্ত ফেসবুক পেজ |
job_status | কাজের ফল — ids=512,513 |
jobs | বাকি থাকা কাজ (সর্বোচ্চ ১০টি) |
disconnect | সংযোগ সরানো (কী আর কাজ করবে না) |
৪. PHP ব্রিজ ফাইল — সবচেয়ে সহজ
Laravel, CodeIgniter, Joomla বা নিজে বানানো PHP সাইটে একটা ফাইলই যথেষ্ট: API কী বসান, খবর প্রকাশের পর pcbd_card(…) ডাকুন।
<?php
require __DIR__ . '/pcbd-bridge.php';
// খবর প্রকাশের পর:
pcbd_card($news->id, $news->title, $news->url, $news->image_url, $news->category); সাহায্য লাগলে হোয়াটসঅ্যাপ 01580-578930 — আমরা বসিয়ে দেখিয়ে দেব।