ডিজাইন সেল করে আয় করুন

আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আনলিমিটেড ইনকাম করুন। আপনার তৈরি করা প্রিমিয়াম ফ্রেম যতোবার ডাউনলোড হবে, ততোবার আপনার অ্যাকাউন্টে জমা হবে নিশ্চিত কমিশন!

১. প্রাইস নির্ধারণ

ফ্রেম আপলোডের সময় আপনি নিজেই আপনার ডিজাইনের মূল্য (যেমন: ৳১০ বা ৳২০) নির্ধারণ করে দিতে পারবেন।

২. ফ্রেম ডাউনলোড

ইউজাররা তাদের ছবি বসিয়ে ফ্রেমটি পছন্দ করলে, সেটি পেমেন্ট করে ওয়াটারমার্ক ছাড়া হাই-কোয়ালিটিতে ডাউনলোড করবে।

৩. কমিশন লাভ

প্রতিটি ডাউনলোডের পর নির্দিষ্ট ফি বাদে বাকি সম্পূর্ণ টাকাটা আপনার একাউন্টে অটোমেটিক কমিশন হিসেবে যোগ হবে।

লগইন বা রেজিস্ট্রেশন করুন

ওয়েবসাইটের মেনু থেকে "লগইন" এ ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে সহজেই একটি ফ্রি একাউন্ট তৈরি করে নিন।

অ্যাডমিনের কাছ থেকে অ্যাক্সেস নিন (গুরুত্বপূর্ণ)

সাধারণ ইউজাররা ফ্রেম আপলোড করতে পারেন না। ডিজাইনার হিসেবে ফ্রেম আপলোড করার অপশন চালু করতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে অ্যাডমিনকে আপনার কাজের স্যাম্পল দেখান।

অ্যাডমিনের সাথে যোগাযোগ
ফ্রেম আপলোড করুন

অ্যাক্সেস পাওয়ার পর, আপনার ড্যাশবোর্ডে "Add New Frame" অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনার ডিজাইন করা ফ্রেমের ছবি, ক্যাটাগরি এবং প্রাইস সেট করে সাবমিট করুন।

আপনার "মেইন ওয়ালেটে" (Main Wallet)

ব্যবহারকারী যখনই আপনার ফ্রেমটি পেমেন্ট করে ডাউনলোড করবে, ঠিক সেই মুহূর্তেই আপনার কমিশন স্বয়ংক্রিয়ভাবে আপনার ড্যাশবোর্ডের মেইন ওয়ালেটে যুক্ত হয়ে যাবে। আপনি আপনার ড্যাশবোর্ড প্যানেল থেকে রিয়েল-টাইমে আপনার ব্যালেন্স এবং কয়টা ফ্রেম সেল হলো তার সম্পূর্ণ লাইভ রিপোর্ট দেখতে পারবেন।

ড্যাশবোর্ড দেখুন

ওয়ালেটে জমা হওয়া টাকা খুব সহজেই নিচের যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

bKash
বিকাশ
Nagad
নগদ
Rocket
রকেট
মিনিমাম ব্যালেন্স নিশ্চিত করুন

উইথড্র করার জন্য আপনার মেইন ওয়ালেটে কমপক্ষে ৳১০০ থাকতে হবে।

উইথড্র রিকোয়েস্ট দিন

ড্যাশবোর্ড থেকে "Withdraw" অপশনে গিয়ে পেমেন্ট মেথড সিলেক্ট করে রিকোয়েস্ট করুন।

পেমেন্ট রিসিভ করুন

অ্যাডমিন ভেরিফাই করার পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপনার নাম্বারে টাকা পৌঁছে যাবে।

নিরাপত্তা ও কপিরাইট সতর্কতা

কপিরাইট ডিজাইন

ইন্টারনেট থেকে নামানো বা অন্যের ডিজাইন কপি করে বিক্রি করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।

একাউন্ট ব্যান

যেকোনো প্রতারণার প্রমাণ পাওয়া গেলে ব্যালেন্সসহ একাউন্ট ব্যান (Ban) করা হবে।

সর্বশেষ আপডেট: 09 Mar, 2026
1
মতামত দিন
সময় বাকি:
Checking...

লোড হচ্ছে...